• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গোপালগঞ্জ

আশ্রয়হীন প্রতিবন্ধী পরিবারে নবজাতক, ছুটে গেলেন ইউএনও; মিলছে ঘর

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১০ আগস্ট ২০২৬, ১৬:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আশ্রয়হীন এক প্রতিবন্ধী পরিবারে নবজাতকের জন্মের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরিবারটির জন্য সরকারি ব্যবস্থাপনায় একটি স্থায়ী ঘরের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে নবজাতককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের বাঘিয়ারকুল দক্ষিণপাড়ার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিন্ময় মন্ডলের (৪৮) পরিবারে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, চিন্ময় মন্ডলের স্ত্রী আরতী মন্ডল (৪০) শারীরিক প্রতিবন্ধী। তাদের তিন সন্তান। ৮ বছর বয়সী বড় ছেলে কৃষ্ণ মন্ডলও প্রতিবন্ধী। মেজো ছেলে বিষ্ণু মন্ডলের বয়স ৬ বছর। আর তিন দিন আগে জন্ম নেওয়া ছোট সন্তানের এখনো নাম রাখা হয়নি।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর ধরে পরিবারটি চরম কষ্টে দিন কাটাচ্ছে। নিজস্ব কোনো বসতঘর নেই। ভাঙাচোরা কুঁড়েঘরটি সামান্য বৃষ্টিতেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি ওই ভেজা ও স্যাঁতসেঁতে পরিবেশেই জন্ম নেয় নবজাতকটি। কখনো মন্দিরে, আবার কখনো অন্যের বাড়ি বা বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে থাকতে হয় পরিবারটিকে।

চিন্ময় মন্ডল বলেন, দিনমজুরির কাজ নিয়মিত না থাকায় সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারেন না তিনি। নিজের পক্ষে ঘর তৈরি করা সম্ভব নয়। প্রশাসনের কাছে তাদের থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করার আবেদন জানান তিনি।

প্রতিবেশী জয়দীপ হালদার বলেন, পরিবারটির খুবই দুরবস্থা। শিশুটি বৃষ্টির পানিতে ভিজে পৃথিবীতে এসেছে। তাদের একটি স্থায়ী ঘর খুব প্রয়োজন।

আরেক প্রতিবেশী বিনতা মাঝি জানান, পরিবারটির নির্দিষ্ট কোনো থাকার জায়গা বা রান্নাঘর নেই। বৃষ্টি হলে রান্নাও বন্ধ থাকে। অনেক সময় না খেয়ে দিন কাটাতে হয় তাদের।

পাটগাতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য তুষু ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, পরিবারটির এমন দুরবস্থার কথা তাদের জানা ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।

এদিকে গণমাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান টুঙ্গিপাড়ার নবনিযুক্ত ইউএনও মোহাম্মদ দিদারুল আলম। তিনি সরেজমিনে পরিবারটির সঙ্গে কথা বলেন এবং নবজাতকের শারীরিক অবস্থা দেখে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি পরিবারটির জন্য সরকারি ব্যবস্থাপনায় একটি স্থায়ী ঘরের সংস্থান করার আশ্বাস দেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ আগস্ট থেকে শুরু নৌযান শুমারি

ভোলায় শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

বর্জ্য-ড্রেনেজ-জলাশয় ব্যবস্থাপনায় সমন্বয় চান সাতক্ষীরাবাসী

ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, তিনি নতুন যোগদান করায় পরিবারটির বিষয়টি আগে জানতেন না। টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসেছেন। পরিবারটিকে একটি স্থায়ী ঘর দেওয়া ও পুনর্বাসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসনের এ উদ্যোগে পরিবারটির মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা হলে তিন শিশুকে নিয়ে পরিবারটি অন্তত নিরাপদে জীবনযাপন করতে পারবে।

এমএস/

  • গোপালগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
গোপালগঞ্জে দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ, দলীয় রাজনীতি ছাড়ার ঘোষণা
গোপালগঞ্জে দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ, দলীয় রাজনীতি ছাড়ার ঘোষণা
ক্যালকুলেটর চুরির অভিযোগে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষক আটক
ক্যালকুলেটর চুরির অভিযোগে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষক আটক
শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।